আমাদের সম্পর্কে
সালাফীবিয়ে সম্পর্কে বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাফীবিয়ে.কম হচ্ছে আহলে হাদিস এবং সালাফী মানহাজের ভাই-বোনদের জন্য সম্পূর্ণ শরীয়াহসম্মত ও নির্ভরযোগ্য একটি ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আজকের সমাজে একটি দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়া খুবই চ্যালেন্জিং হয়ে দাঁড়িয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো সালাফী ও আহলে হাদিস ভাই-বোনদের মাঝে শালীন ও শরীয়াহভিত্তিক উপায়ে বিবাহের সুবিধার্থে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে কোনো প্রকার বেপর্দা বা বেগানা নারী-পুরুষের সরাসরি কথোপকথন থাকবে না।
কেন আমাদের বেছে নিবেন?
- সম্পূর্ণ শরীয়াহসম্মত: বর ও কনে পক্ষের অভিভাবক ছাড়া সরাসরি যোগাযোগের কোনো সুযোগ নেই।
- গোপনীয়তা রক্ষা: আমাদের প্ল্যাটফর্মে ছবি বা ব্যক্তিগত পরিচয় সরাসরি উন্মুক্ত করা হয় না। শুধুমাত্র অভিভাবকের অনুমতি ও ভেরিফিকেশনের পরই তথ্য শেয়ার করা হয়।
- ম্যানুয়াল ভেরিফিকেশন: প্রতিটি বায়োডাটা আমাদের এডমিন টিম দ্বারা কঠোরভাবে যাচাই করা হয়।